যা আধুনিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার করে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিশুদ্ধ উৎস ও নির্ভরযোগ্য মাধ্যমে ইসলামী শরীআহর জ্ঞান পৌঁছে দিচ্ছে।
যেখানে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সমমানা সকল বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক সিলেবাসের সমন্বয়ে আল-কুরআন, হাদীস, আকীদাহ ও আরবি ভাষাসহ ইসলামিক স্টাডিজ সংশ্লিষ্ট সকল বিষয়ের কোর্স রয়েছে। যা একজন শিক্ষার্থীকে ইসলামী শরীআহর জ্ঞানার্জনে সার্বিকভাবে সহায়তা করবে। ইনশা-আল্লাহ্।
সকলের মাঝে বিশুদ্ধ জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
ইসলামী শরীআহর সকল শাখা-প্রশাখার জ্ঞান সর্বসাধারণের জন্য উপযোগী করে উপস্থাপন করা।
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সমমানা সকল বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক সিলেবাসের সমন্বয়ে কুরআন, হাদীস, আকীদাহ ও আরবী ভাষাসহ ইসলামিক স্টাডিজ সংশ্লিষ্ট সকল শাস্ত্রীয় বিষয়কে সহজ ও সাবলীলভাবে তুলে ধরা।
সর্বোপরি উপকারী দ্বীনী জ্ঞানের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ সাধন করা এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ সুগম করা।
যোগাযোগ মাধ্যমের অগ্রগতির কল্যাণে অনলাইনে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের অধীনে জ্ঞানার্জন এখন সহজ থেকে সহজতর হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশুদ্ধ আকীদাহ ও সালাফী মানহাজের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের সংখ্যা খুবই নগণ্য।
আল-ইলম একাডেমী সেই শূন্যতা পূরণের লক্ষেই সর্বস্তরের শিক্ষার্থীদের দোরগোড়ায় এগিয়ে এসেছে। আল-কুরআন, হাদীস, আকীদাহ ও আরবী ভাষাসহ ইসলামিক স্টাডিজ সংশ্লিষ্ট বিষয়াবলীর জ্ঞান ছড়িয়ে দিতেই একাডেমীর পদচারণা।
যেখানে অধ্যয়নের মাধ্যমে একজন শিক্ষার্থী যুগোপযোগী সিলেবাসের অনুসরণে এবং বিজ্ঞ, দক্ষ ও পরিপক্ব শুলারদের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে ইসলামী শরীআহর সামগ্রিক বিষয়াবলীতে যথাযথ জ্ঞানের সাক্ষর রাখতে সক্ষম হবে — إن شاء الله।
Automated page speed optimizations for fast site performance